Logo
শিরোনাম

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেলে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকালে উপজেলার চুনিয়াপাড়া চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার হায়দার আলীর ছেলে ২৪ বছর বয়সী মনোয়ার হোসেন মিম ও ইসমাইল হোসেনের ছেলে ২৫ বছরের রাকিব হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবীর বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ও রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আরও খবর

দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার

শুক্রবার ০৬ জানুয়ারি ২০২৩