Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত এসআই ঢামেকে

প্রকাশিত:সোমবার ১৬ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল্লাহকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের  অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।

তিনি জানান, রাতে ওই পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ওটিতে আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেরসহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ জানান, পুরাতন ভবনের নিচ তলায় ১০৫ নম্বর ওটিতে ওই পুলিশ কর্মকর্তার অস্ত্রোপচার চলছে।

নিউজ ট্যাগ: ছুরিকাঘাতে আহত

আরও খবর