Logo
শিরোনাম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাট-পিরোজপুর মহাসড়েকে বাগেরহাট কেন্দ্রেীয় বাস টার্মিনালের কাছে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।

নিহত মনোয়ারা বেগম বাগেরহাট সদরের ফতেপুর গ্রামের খোকন মল্লিকের স্ত্রী।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট শহর থেকে স্বামী খোকন মল্লিকের সাথে মোটরসাইকেলে করে ফতেপুর গ্রামের বাড়ীতে ফিরছিলেন মনোয়ারা বেগম। বাগেরহাট কেন্দ্রেীয় বাস টার্মিনালের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩